SIR আন্দোলনের জন্য আইনজীবী মোফাক্কেরুল ইসলাম কেনো গ্রেপ্তার করা হয়েছে
আইনজীবী থেকে কালিয়াচকের শান্তিমূলক আন্দোলন করার জন্য মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার করা হয়।
Maldah News: মালদহের কালিয়াচকে বিচারকদের গাড়ি আটকে রাতভর নজিরবিহীন বিক্ষোভ। ঘটনার জেরে নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন, জেলা শাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। এখনও পর্যন্ত গ্রেফতার ৩৫।
ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এসআইআর (SIR) বা ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদহ। গত পরশু রাতে কালিয়াচক ও সুজাপুর এলাকায় তৈরি হয় এক বেনজির পরিস্থিতি। বিক্ষোভের জেরে রাতভর আটকে রাখা হয় সাতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। এই ঘটনার রেশ গড়ায় জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে শোকজ করার পাশাপাশি মালদহের ডিএম ও এসপি-র বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কমিশন।
কিন্তু কথা হচ্ছে এত সুন্দর শান্তিপূর্ণ মিছিল হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট মোফাকেরুল ইসলামকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ার Zim Nawaz লিখেছেন
কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের আটকে থাকার সঙ্গে মোফাক্কারুলের বক্তব্য এবং বক্তব্যের স্থানের কোনো সম্পর্ক নেই।
মোফাক্কারুল বক্তব্য দিয়েছিলেন সুজাপুর বিধানসভার অন্তর্গত ডাঙার কাছে আলসিফা হাসপাতালের সামনে জাতীয় সড়ক ১২ এর উপরে। এখানে সকাল থেকেই অহিংসভাবে আন্দোলন চলছিল। এই জমায়েত এবং আন্দোলন থেকে কোনো বিচারককে আটকে রাখা হয়নি। ডাঙা থেকে প্রায় ২০ কিমি দূরে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি বিডিও অফিসের সামনে অন্য একটি জমায়েত হচ্ছিল। সেখানে বিচারকদের আটকে পড়ার কথা শোনা গেছে। মোথাবাড়ির সেই জমায়েতে মোফাক্কারুলকে যেতে বা বক্তব্য দিতে শোনা যায়নি।
মোফাক্কারুল ইসলাম যে জমায়েতে বক্তব্য দিয়েছেন সেই একই জমায়েতে মোফাক্কারুলের বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে জমায়েত এবং আন্দোলনকে সমর্থন করে বক্তব্য দিতে দেখা গেছে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন মহাশয়াকে। কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকেও একই জমায়েতে গিয়ে জমায়েত ও আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে এবং আধিকারিকদের সঙ্গে উত্যক্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। সবটাই সামাজিকমাধ্যমে আছে।
ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, সকাল থেকে জাতীয় সড়কের উপর চলমান সুজাপুরের আন্দোলন হঠাতে মধ্যস্ততা করেছিলেন মোফাক্কারুল ইসলাম। এডিএম এবং তার মধ্যস্ততায় আন্দোলনে বিরতি হয়। জমায়েতে সাবিনা, হান্নানরা গিয়ে বক্তব্য দিলেও সেই জমায়েত তুলে দেওয়ার কথা বলেননি বা তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করেননি।
যে ব্যক্তি জমায়েত তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করলেন, জমায়েত তুলে দিতে সাহায্য করলেন তাকে গ্রেপ্তার করা হল! খুবই আশ্চর্যের বিষয়। প্রথমে দেখলাম, বিজেপির আইটি সেল মোফাক্কারুলের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। এরপর দেখলাম, তৃণমূল কংগ্রেসও একই সুরে সুর মিলিয়ে মোফাক্কারুলের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছে। আর গোদি মিডিয়া! তারা সুজাপুরের আন্দোলনের ছবি দেখিয়ে প্রায় ২০ কিমি দূরের মোথাবাড়ির আন্দোলনের ঘটনার খবর করে ভুগোল গুলিয়ে ঘ করে দিচ্ছে।
সুতরাং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। একইসঙ্গে সমস্ত গণসংগঠন, সাধারণ মানুষ সহ আইনজীবী ফ্রেটারনিটিকে নির্দোষ মোফাক্কারুলের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করছি।✊
লিংক দেওয়া হল : Facebook post
তাছাড়া Banglakal পেজের এডিটর Nijam Parvej লিখেছেন:
কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের আটকে থাকার সঙ্গে মোফাক্কারুলের বক্তব্য এবং বক্তব্যের স্থানের কোনো সম্পর্ক নেই।
মোফাক্কারুল বক্তব্য দিয়েছিলেন সুজাপুর বিধানসভার অন্তর্গত ডাঙার কাছে আলসিফা হাসপাতালের সামনে জাতীয় সড়ক ১২ এর উপরে। এখানে সকাল থেকেই অহিংসভাবে আন্দোলন চলছিল। এই জমায়েত এবং আন্দোলন থেকে কোনো বিচারককে আটকে রাখা হয়নি। ডাঙা থেকে প্রায় ২০ কিমি দূরে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি বিডিও অফিসের সামনে অন্য একটি জমায়েত হচ্ছিল। সেখানে বিচারকদের আটকে পড়ার কথা শোনা গেছে। মোথাবাড়ির সেই জমায়েতে মোফাক্কারুলকে যেতে বা বক্তব্য দিতে শোনা যায়নি।
মোফাক্কারুল ইসলাম যে জমায়েতে বক্তব্য দিয়েছেন সেই একই জমায়েতে মোফাক্কারুলের বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে জমায়েত এবং আন্দোলনকে সমর্থন করে বক্তব্য দিতে দেখা গেছে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন মহাশয়াকে। কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকেও একই জমায়েতে গিয়ে জমায়েত ও আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে এবং আধিকারিকদের সঙ্গে উত্যক্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। সবটাই সামাজিকমাধ্যমে আছে।
ইন্টারেস্টিং ফ্যাক্ট হল, সকাল থেকে জাতীয় সড়কের উপর চলমান সুজাপুরের আন্দোলন হঠাতে মধ্যস্ততা করেছিলেন মোফাক্কারুল ইসলাম। এডিএম এবং তার মধ্যস্ততায় আন্দোলনে বিরতি হয়। জমায়েতে সাবিনা, হান্নানরা গিয়ে বক্তব্য দিলেও সেই জমায়েত তুলে দেওয়ার কথা বলেননি বা তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করেননি।
যে ব্যক্তি জমায়েত তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করলেন, জমায়েত তুলে দিতে সাহায্য করলেন তাকে গ্রেপ্তার করা হল! খুবই আশ্চর্যের বিষয়। প্রথমে দেখলাম, বিজেপির আইটি সেল মোফাক্কারুলের গ্রেপ্তারের দাবি জানাচ্ছিল। এরপর দেখলাম, তৃণমূল কংগ্রেসও একই সুরে সুর মিলিয়ে মোফাক্কারুলের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছে। আর গোদি মিডিয়া! তারা সুজাপুরের আন্দোলনের ছবি দেখিয়ে প্রায় ২০ কিমি দূরের মোথাবাড়ির আন্দোলনের ঘটনার খবর করে ভুগোল গুলিয়ে ঘ করে দিচ্ছে।
সুতরাং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া কোলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। একইসঙ্গে সমস্ত গণসংগঠন, সাধারণ মানুষ সহ আইনজীবী ফ্রেটারনিটিকে নির্দোষ মোফাক্কারুলের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করছি।
লিংক Facebook post
Comments
Post a Comment